ঢাকাThursday , 19 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে ৬ ফার্মেসিকে জরিমানা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ফার্মেসিকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের মসজিদ মার্কেট এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সে সময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, নাহার মেডিকেল হল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডি.এ/এম.এ নম্বর না থাকা, অনুমোদনহীন ও যৌন উত্তেজক ওষুধ থাকায় আরোগ্য ফার্মেসিকে ১০ হাজার, চৌধুরী ফার্মেসিকে এক লাখ ২০ হাজার, মাজেদা ফার্মেসিকে ৪০ হাজার, একতা ফার্মেসিকে পাঁচ হাজার ও শাহী মেডিকেল ফার্মেসিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ফার্মিসি গুলোকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।