ঢাকাWednesday , 18 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আমদানীকারক সিলবিহীন বিদেশি পণ‌্য বিক্রির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের সাওদাগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
তিনি জানান, শহরের সাওদাগর রোডে অভিযান চালানো হয়। সে সময় আমদানিকারক সিল ছাড়া বিদেশি পণ‌্য বিক্রির দায়ে মেসার্স বরকত স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে মেসার্স বাগদাদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।