ঢাকাWednesday , 18 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে সিগারেট ও মদ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ লাখ টাকা মুল্যের সিগারেট, মোবাইল সেট ও বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে মধ্যপ্রাচ্য থেকে আসা পৃথক দুটি ফ্লাইটের তিন জন যাত্রীর কাছ থেকে এসব আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী মহিউদ্দিনের লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তল্লাশি করে ৮০ কার্টন বিদেশি ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
পরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯৫২১ ফ্লাইটের যাত্রী মিজানুর রহমানের লাগেজ ও পকেটে তল্লাশি চালিয়ে ৭৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়। একই ফ্লাইটের অপর এক যাত্রীর কাছে ১৩টি মোবাইল সেট ও সাত বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া এসব পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানান।