ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাবার পণ্য তৈরি ও খোলা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার সিবির বাজার ও ঘাঘর বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
তিনি জানান, দুপুরে কোটালীপাড়া উপজেলার সিকির বাজারের মেসার্স মা ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাদ্যদ্রব্য তৈরি ও প্যাকেটে খুচরা মূল্য লেখা না থাকার দায়ে ওই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৪টি হোটেলকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলুসহ কোটালিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সচেতনতামূলক লিফলেট স্টিকার বিতরণ করা হয় ।