ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বজ্রপাতে আনসার সদস্যের মৃত্যু

Link Copied!

জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নায়েব আলী (৪০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে দশআনী নদীতে বজ্রপাতের শিকার হন তিনি।
নিহত নায়েব আলী নিলক্ষীয়া ইউনিয়নের দক্ষিণ কুশল নগর গ্রামের হযরত আলীর ছেলে।
নিলক্ষীয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, মঙ্গলবার ভোরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় দশআনী নদীতে মাছ ধরতে যায় নায়েব আলী। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।