ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নতুন ১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.শেখ আবু শাহিন জানান, সাতক্ষীরায় এখন পর্যন্ত ৬৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছেন ৪২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪৫৯ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য অন‌্যত্র পাঠানো হয়েছে ১৫৩ জনকে।
সাতক্ষীরার সচেতন নাগরিকেরা বলছেন, বাড়ি বাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের অসচেনতা ও উদাসিনতাই মূলত সেজন‌্য দায়ী বলে মনে করছেন তারা।