ঢাকাTuesday , 17 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার গোপীনাথপুর গ্রামের ইউনুছ আলী ছেলে লুৎফর রহমান (২৮) ও কুড়িগ্রাম সদরের পাইকপাড়া কৃষ্ণপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে নাজমুস সাকিব (৩৫)।
শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি বাস মাওনা চৌরাস্তা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় লুৎফর রহমানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।