ঢাকাMonday , 16 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
September 16, 2019 11:01 pm
Link Copied!

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখানে সুমন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমন উপজেলার দানিয়াপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে।
সোমবার দানিয়াপাড়ায় ভাড়া বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সুমনের পরিবারের সদস‌্যরা দাবি করছেন, তাকে হত‌্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
সুমনের মা নাগিনা বেগম বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমার ছেলে দুই-তিন দিন আগে আমাকে বলেছে, তার শাশুড়ি ঘুমের ঘোরে অণ্ডকোষ চেপে ধরে মেরে ফেলতে চেয়েছিল। এখনো ওর শরীর থেকে রক্ত ঝরছে এবং বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখেছি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেছেন, আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।