ঢাকাSunday , 15 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে ২৫ টাকা

Link Copied!

হিলি সংবাদদাতা : ভারতে কৃষিপণ্য মূল্য নির্ধারণ সংস্থা ন্যাপিড বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি মূল্য দ্বিগুণের বেশি করায় হিলি স্থলবন্দরে দাম বেড়েছে। দুই দিনের ব্যবধানে আকারভেদে কেজি প্রতি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। যে পেঁয়াজ বৃহস্পতিবার বন্দরে বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে।
ভারতের বাজারে দাম বাড়ায় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে দেশটি দাম বাড়িয়েছে বলে হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক জানিয়েছেন।
ভারত গত শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রপ্তানিমূল্য ৩৫০ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নিধারণ করে। ফলে বন্ধ হয়ে যায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি।
আগের দেয়া ৩৫০ ডলারে এলসির বিপরীতে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি না দেয়ায় গত শনিবার থেকে বিপাকে পড়ে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।
আজ রোববার বিভিন্ন ব্যাংকে পুরনো এলসিগুলো সংশোধন করে এবং নতুন করে এলসি করে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা।
আমদানিকারক মাহফুজার রহমন বাবু জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। আজ রোববার ৮৫২ ডলারে আমদানি করা পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা দরে। এতে দেশের খোলা বাজারে পেঁয়াজের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
হিলি অগ্রণী ব্যাংকের ম্যানেজার আফতাবুজ্জামান বলেন, হঠাৎ করে পেঁযাজের এলসির বিপরীতে ডলার মুল্য বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা পুরনো এলসি সংশোধন করছেন। অনেকে ৮৫২ ডলারে নতুন এলসি খুলছেন।