নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মাধবদী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে মাধবদী থানার কুড়েরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার তুতুরবিল এলাকার শামসুল আলমের ছেলে জসিম উদ্দিন (২৬) ও নরসিংদীর মাধবদী থানার কুড়েরপাড় এলাকার আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম বাপ্পি (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, উদ্ধারকৃত ১ হাজার ৯৫০ পিস ইয়াবার মূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

