জামালপুর সংবাদদাতা: ২০ হাজার পিস ইয়াবাসহ সিয়াম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে উপজেলার তারাটিয়া মতিউর রহমানের নার্সারির সামনের রাস্তায় পুলিশ চেকপোস্টে বিভিন্ন গাড়িতে তল্লাশী চালানো হচ্ছিল। সে সময় সানন্দবাড়ী থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশী চালানো হয়। সেখান থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিয়ামকে আটক করে পুলিশ।
মাদক ব্যবসায়ী সিয়াম জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

