জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
শনিবার দুপুরে সদর উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন (১৪) সাহাপুর গ্রামের হাসমত আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, নাঈম স্কুল থেকে ফিরে টেলিভিশন দেখতে রুমে যায়। টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় নাঈম। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

