ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্ট দুই ইট ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পূর্বপাড়া খালে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে যাওয়ার পথে বিদ্যুতের লাইনে নৌকার বৈঠা লেগে ঘটনাস্থলেই মুত্য হয় তাদের। নিহতরা হলেন, নবাব মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও হাবুল্লাহ (৩০)।
জানা যায়, সকালে নৌকার ইট বিক্রি করতে পুর্ব হাটীর খালে নৌকা নিয়ে যাওয়ার পথে বিদ্যুতের নিচু লাইনে নৌকার বৈঠা লেগে নৌকার সারং মামুন মিয়া পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে হাবুল্লাহও পানিতে ঝাপ দেন এবং চিৎকার দিয়ে বলেন পানিতে কারেণ্ট। এরপর তিনি ডুবে যান। অনেক খোঁজাখুজি করার পর এলাকাবাসী মৃত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিদ্যুতের লাইন এতই নিচু যে হেঁটে গেলেও মানুষের মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে এলাকাবাসী দিরাই বিদ্যুৎ অফিসের লোকজনদের জানান কিন্তু এ বিষয়ে তারা পাত্তা দেননি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল জানান, ইটের নৌকা নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হন। ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি।