ঢাকাWednesday , 11 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সিডিল উদ্ধার, ধরা পড়েনি কেউ!

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে মাদক পাচারকালে বিজিবির অভিযানে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে পাচারে জড়িত কেউ ধরা পড়েনি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফেন্সিডিল উদ্ধারের কথা জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রফিকুল আলম।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার সকালে কিছু চোরাকারবারীরা দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ঠোটারপাড়ায় মাদক পাচার করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ৪৭ বিজিবি’র রামকৃষ্ণপুর বিওপি’র সদস্যরা। এসময় উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।