ঢাকাTuesday , 10 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহকর্তা নিহত

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : ডাকাতির সময় লক্ষ্মীপুরে আতিক উল্ল্যাহ (৮৫) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আতিক উল্ল্যাহ মৃত মুসলিম মিয়ার ছেলে।
ডাকাতদল ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ৫/৬ জন মুখোশ পরা ডাকাতদল আতিক উল্ল‌্যার বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আতিক উল্ল্যাহ, তার মেয়ে ও গৃহপরিচারিকার হাত, পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এরপর নগদটাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে আতিক উল্ল্যাহকে মৃত দেখতে পান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতিকালে আতিক উল্ল্যাহ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।’