ঢাকাTuesday , 10 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধসে দুই শিশু নিহত, আহত ৬

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফের ইউএনও মো. রবিউল হোসাইন।
নিহতরা হল-টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৯) এবং মোহাম্মদ আলমের মেয়ে আফিফা খানম (৬)।
তবে আহতদের নাম জানা সম্ভব না হলেও তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ইউএনও রবিউল হোসাইন বলেন, সোমবার দিন ও রাতভর টেকনাফে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। মঙ্গলবার সকালে টেকনাফ পৌরসভার পল্লান পাড়ায় ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে মাটি চাপা পড়ে শিশুসহ আটজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।