নিজস্ব প্রতিবেদক : ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে মো. সুমন নামে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার হাজারীবাগ থানা এলাকায় এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসার বলেন, ‘মঙ্গলবার সকাল ১০ টার দিকে সুমন কোম্পানিঘাট এলাকায় একটি দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। নিজেকে ডিবি পুলিশের লোক পরিচয় দেন। লোকজনের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্চ ছুড়ে দেয়। চ্যালেঞ্জে ধরা পড়লে গণপিটুনি দেয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে।’

