ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা: বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা -এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
র‌্যালি শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামাদ হোসাইন, সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করে দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে। সবাই মিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।