ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার নিজখামার এলাকার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ গোপালগঞ্জ জেলার ব্রাক ব্যাংকের কর্মকর্তা। তার বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়।
লবণচরা থানার ওসি (ভারপ্রাপ্ত) রতেশ্বর মন্ডল জানান, সকাল ৭টার দিকে ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় পৌঁছালে ডুমুরিয়াগামী বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।