ঢাকাSunday , 8 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ১২ স্বর্ণের বারসহ আটক ১

Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম শরিফ উদ্দিন। রোববার ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে পূর্বাশা পরিবহন তল্লাশি চালিয়ে র‌্যাব তাকে আটক করে।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে শহরের বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে জুতার নিচে লুকানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪০০ গ্রাম।
আটককৃত শরিফ উদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়।