ঢাকাSaturday , 7 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে আরএফএলের কর্মকর্তা নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. কামরুল ইসলাম (৩৫) নামে আরএফএল কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম নাটোর সদর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি আরএফএলে সিলেটের জোনাল অফিসার ছিলেন।
টঙ্গী পুর্ব থানা এসআই সোহরাব হোসেন জানান, কামরুল ইসলাম কোন আত্মীয় বা বন্ধুর বাসায় যাওয়ার জন্য শনিবার ভোররাত ৪টার দিকে কলেজগেট এলাকায় গাড়ি থেকে নামেন। এ সময় ছিতাইকারীরা তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।