ঢাকাFriday , 6 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ২

Link Copied!

জয়পুরহাট সংবাদদাতা : সদর উপজেলার চকশ্যাম গ্রামে ৮ বছর বয়সী প্রথম শ্রেণির ছাত্রীকে তার চাচাত ভাইসহ অপর আরো এক কিশোর পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহষ্পতিবার রাতে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষিতার চাচাত ভাইসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ধর্ষিতার চাচাত ভাই ও একই গ্রামের মঞ্জিল হোসেনের ১৬ বছর বয়সী ছেলে তারেক হোসেন ও নওগাঁর ধামুইরহাট উপজেলার মিঠুন হোসেনের ১২/১৩ বছর বয়সী ছেলে মারুফ হোসেন। মারুফ একই গ্রামে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, বৃহষ্পতিবার বিকেলে তারেক ও মারুফ মাছ ধরার কথা বলে ৮ বছরের ওই শিশু কন্যাকে নিয়ে পার্শ্ববর্তী ছোট যমুনা নদীতে নিয়ে যায়। পরে নির্জন নদীর তীরে তারেক ও মারুফ মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে অসুস্থ শিশুটি বাড়ি গিয়ে তার মা বাবাকে সব কিছু জানিয়ে দেয়। রাতে শিশুটির বাবা তার মেয়েকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তারেক ও মারুফকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।