ঢাকাThursday , 5 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে পড়ে জেলে নিখোঁজ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে নাফ নদীতে পড়ে নুর মোহাম্মদ (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি সাবরাং ইউনিয়নের মিস্ত্রিপাড়ার মৃত আবদুল মতলবের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহপরীর দ্বীপ জেটিতে বরশি নিয়ে মাছ ধরার সময় নাফ নদীতে পড়ে নিখোঁজ হন নুর মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহপরীর দ্বীপ জেটিতে কয়েক জন বরশি দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ করে নুর মোহাম্মদ নাফ নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক বলেন, বিষয়টি পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যায়নি।