ঢাকাThursday , 5 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বছরের ইন্টার্নশিপ বাতিল দাবিতে বিক্ষোভ

Link Copied!

জামালপুর সংবাদদাতা : দুই বছরের ইন্টার্নশিপ বাতিল করার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরে মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিল আন্দোলনের আহ্বায়ক আহমেদ শুভ্রর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল-আমীন, আনারুল ইসলাম ও সিকান্দার কাফীসহ অধ্যায়নরত ছাত্রছাত্রীরা।
বক্তারা বলেন, সারা দেশে জেলা ও উপজেলার সরকারি হাসপাতালে বহুসংখ্যক চিকিৎসক পদ শূন্য রয়েছে। চিকিৎসকের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছে। সেসব শূন্য পদে এক বছর ইন্টার্নি শেষে চিকিৎসক নিয়োগ দেয়ার আহ্বান জানান তারা।
অন্যাথায় সারা দেশের মেডিকেল কলেজে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়।