ঢাকাThursday , 5 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ কুনিয়াপাচর এলাকা থেকে মাজেদা খাতুন (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাজেদা খাতুন তারগাছ কুনিয়াপাচর এলাকার রুবেলের স্ত্রী।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি’র) গাছা থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মালেক খসরু খান জানান, রুবেলের নিজ ঘরের মেঝে থেকে গলায় ওড়না পেচানো মাজেদা খাতুনের লাশ পড়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।