ঢাকাWednesday , 4 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ জনের ফাঁসি

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আহাদ আলীর ছেলে নাজমুল ও ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার আবুল কালামের ছেলে রনি।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাব্বি, একই এলাকার খলিলের ছেলে রফিক ও সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সুজা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ অক্টোবর সকালে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এর দুইদিন পর ১১ অক্টোবর ভেড়ামারা থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় সোহাগের খালু শহিদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত পাঁচজনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালর ৩০ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন। শুনানি শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।