ঢাকাTuesday , 3 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগরতলা যাচ্ছেন পরী-জায়েদ!

Link Copied!

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ সিনেমাটি দেশের রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আলোচিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জায়েদ খান-পরীমনি।
জেড কে মুভিজ প্রযোজিত ‘অন্তর জ্বালা’ সিনেমাটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান, পরীমিনি, জয় চৌধুরী, বড়দা মিঠুসহ অনেকেই। এবার আগরতলা-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘অন্তর জ্বালা’ সিনেমাটি। আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানান সিনেমাটির চিত্রনায়ক জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘‘অন্তর জ্বালা’ বাংলাদেশের রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছিল। মুক্তির পর বেশ ভালো সাড়া পেয়েছি। আগরতলা-বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের জন্য আমন্ত্রন পেয়েছে। এটা খুবই আনন্দের। আশা করছি, সেখানেও প্রশংসা কুড়াবে।’
‘আমি জেল থেকে বলছি’, ‘হীরা চুনি পান্না’, ‘লাল বাদশা’, ‘রাজা’, ‘মৃত্যুর মুখে’, ‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরীব’, ‘গোলমাল’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন ‘মাস্টার মেকার’ খ্যাত নির্মাতা মালেক আফসারি।