ঢাকাTuesday , 3 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় সালেহা খাতুন (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালেহা খাতুন সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দ্বৈত গান্দী গ্রামের মোতালেবের মেয়ে। তিনি পাবনারটেক এলাকায় মাহতাবের বাড়িতে ভাড়া থাকতেন। সালেহা একটি পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, পাবনারটেক এলাকার একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।