ঢাকাTuesday , 3 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ আটক ৪

Link Copied!

হিলি প্রতিনিধি : জেলার হিলি সীমান্তে পৃথক অভিযানে ৩২৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিচ শাড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন হিলি-হাকিমপুর উপজেলার মহোড়াপাড়ার মৃত মছিমুদ্দিনের ছেলে ইব্রাহীম মন্ডল (৩২),উপজেলার মহেষপুরঘাটের মৃত আসমান আলীর ছেলে ফারুখ মিয়া (২৬),উপজেলার নওদাপাড়ার মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২০) ও উপজেলার বালুচড় সিপি রোডে রহাসান আলীর ছেলে রবিউল ইসলাম (১৮)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সোমবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম,এসআই আমির সোহেল,এএসআই রাজুসহ সঙ্গী ফোর্স নিয়ে হিলি বাজারে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ফেন্সিডিল ও ২০ পিচ ভারতীয় শাড়িসহ ইব্রাহী ও ফারুখকে আটক করে।
অপর দিকে উপজেলার উত্তর বাসুদেবপুরের জনৈক শফিক মন্ডলের পরিত্যাক্ত চাতাল থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ মশিউর ও রবিউলকে গ্রেফতার করে।তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।