ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় হাছেন আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছেন আলী সাঁথিয়া উপজেলা তলট গ্রামের গহের আলীর ছেলে।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রোববার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮১৪) পাবনার দিকে যাচ্ছিল। পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।