ঢাকাSunday , 1 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

Link Copied!

সাভার সংবাদদাতা : সাভারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোবাবর বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুফ। এর আগে শনিবার রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম খাদিজা (৪২)। তিনি আশুলিয়া কলেজের শিক্ষক হাবিবুর রহমানের স্ত্রী এবং তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি সাভারের ছায়াবিথী এলাকায় স্বামী হাবিবুর রহমানের সঙ্গে থাকতেন।
খাজিদার স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৫ আগস্ট হালকা জ্বর নিয়ে সাভারের সুপার মেডিক্যালে নিয়ে গেলে ডেঙ্গু জ্বর শনাক্ত হয় খাদিজার। সেদিন বাসায় ফিরে গেলে পরে ২৮ আগস্ট জ্বর বেড়ে যায়। তখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩১ আগস্ট বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।