ঢাকাSaturday , 31 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে দশ লাখ চারা বিতরণ

Link Copied!

পটুয়াখালী সংবাদদাতা : জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে বিভিন্ন গাছের ১০ লাখ চারা বিতরণ ও রোপন কর্মসূচি পালিত হয়েছে।
পায়রা বন্দর ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণকৃত চারার মধ্য পেয়ারা, আম, জাম, লেবু, কাঁঠাল, লিচু, নিম, মেহগনি, রেইনট্রি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলামের সভাপতিত্বে পায়রা বন্দরের পরিচালক কমডোর এম জাহাঙ্গীর আলমসহ পায়রা বন্দরের কর্মকর্তারা এতে অংশ নেন।
আরপিসিএল ও পায়রা বন্দরের সহায়তায় সংশ্লিষ্ট এলাকায় চারা বিতরণ করে কলাপাড়া উপজেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মনিবুর রহমান ও আরপিসিএল-এর নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলার স্কুল কলেজ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলার সোয়া চার লাখ শিক্ষার্থীর হাতে দু’টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। সাগর উপকূলীয় এলাকার জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।