ঢাকাThursday , 29 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিতার ছুরিকাঘাতে প্রতিবন্ধী মেয়ের মৃত্যু

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামে সৎ পিতার ছুরিকাঘাতে প্রতিবন্ধী সুমি (২৫) মারা গেছে।
তবে পুলিশ ঘাতক পিতাকে আটক করতে পারেনি। নিহত সুমির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সমির কুমার সরকার জানান, সুমি ও তার মা রেশমা ঢাকায় ভিক্ষা করে। বুধবার রাতে রেশমার কাছে তার স্বামী নাজমুল বিশ হাজার টাকা দাবি করে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার এক পর্যায়ে নাজমুল তার হাতে থাকা চাকু প্রতিবন্ধী সুমির পেটে ঢুকিয়ে দেয়। রাত সাড়ে তিনটার দিকে গুরুতর অবস্থায় সুমিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর রাত পৌনে চারটার দিকে সে মারা যায়।
সমির কুমার সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক নাজমুলকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’