ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

Link Copied!

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেল ৩টার দিকে শহরের হাটিরপাড় এলাকার তিন তলার বাসায় তিনি গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, সেলিম জাহাঙ্গীর দুপুরের খাবারের পর তার বেড রুমে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে তার বাবা-মা, সন্তান ও স্ত্রী রুমে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
সেলিম জাহাঙ্গীর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আবুল কালামের ছেলে। তার বাবা-মা গত মঙ্গলবার গ্রামে থেকে ছেলের বাসায় বেড়াতে আসেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ভাড়া বাসার রুম থেকে তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। পাশে সরকারি ইস্যুকৃত বুলেট ও রিভলভার পাওয়া যায়। বিষয়টি তদন্ত করে দেখা হবে।