ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবীর পর্নগ্রাফির মামলায় রাবি ছাত্র গ্রেপ্তার

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : বান্ধবীর দায়ের করা পর্নগ্রাফি আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছাড়াও রাবি শাখা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার সম্পাদক।
মতিহার থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খালিদের বিরুদ্ধে তার এক বান্ধবী পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, খালিদ তার (ছাত্রী) অশ্লীল ছবি বিভিন্ন জনের কাছে ফেসবুক ম্যাসেঞ্জারে শেয়ার করেছেন।
এ বিষয়ে মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সিদ্দিক বলেন, পর্নগ্রাফি মামলায় তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।