ঢাকাWednesday , 28 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

নরসিংদী সংবাদাদাতা : জেলায় জয় নামে সনাতন ধর্মের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে পলাশ উপজেলার জিনারদীর রেললাইনের পাশের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জিনারদী ইউনিয়নের বরাব ও বড়ি বাড়ির মাঝখানের রেললাইনের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় জয়ের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। জয় বরাব নারায়ণ দাসের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ও মাছের ব্যবসা করতেন। তার সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নরসিংদী জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।