ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : মহানগরীর বায়েজিদ থানার আতুরার ডিপু এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরের দিকে পলিথিন দিয়ে শপিং ব্যাগ উৎপাদনকারী একটি নামহীন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এই কারখানার মালিক আবু সাঈদ বলে জানা গেছে।
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে আতুরার ডিপু এলাকায় একটি কারখানায় অভিযান চালানো হয়। এই সময় কারখানাতে মজুদ থাকা প্রায় এক টন ওজনের পলিথিন জব্দ করা হয়েছে। এই ঘটনায় কারখানাটি বন্ধ করে দিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে ধারাবাহিক অভিযান চলবে।