ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের ৪ নাগরিক আটক

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার সকালে এই তথ্যটি ভাইবারে ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। এর আগে সোমবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির টহল দলের সদস্যরা সহেন্দভাজন চারজনকে আটক করে। তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকারোক্তি দিয়েছেন। সন্দেহ হওয়াতে তাদেরকে বিজিবির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হবার পর বিষয়টি আরও বিস্তারিত জানানো হবে।