ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : জেলার টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার ও একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে টেকনাফ পৌর এলাকার নাফ নদী লাগোয়া ওমর খালে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা বলেন, মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল নাফ নদীর ওমর খালের সংযোগ মোহনায় অবস্থান নেয়। এসময় প্যারাবনের ঝোপের ভিতর একটি নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে যায়। পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকাসহ পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং নৌকাটি জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় পালিয়ে যাওয়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।