ঢাকাTuesday , 27 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ি ও রিক্সাভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার নন্দন পার্ক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জারজিদ হোসেন (৩৫)।
এ ছাড়া নজরুল (৪০) নামে অপর একজন আহত হয়েছেন। তারা উভয়েই ওয়ালটন কারখানার শ্রমিক।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নন্দন পার্ক এলাকায় টাঙ্গাইলগামী শাহ সিমেন্টের মিকচার মেশিনের গাড়ির সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্থানীয় ওয়ালটন কারখানার শ্রমিক জারজিদ হোসেন নিহত হন। আহত হন নজরুল। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়েছে।