ঢাকাMonday , 26 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনিছুজ্জামান খান (৩৫) এবং শফিউল বশর বশির (২৯)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ চাক্তাই নতুন ফিসারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।