ঢাকাMonday , 26 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় নারী পথচারী নিহত

Link Copied!

সাভার সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় ফাতেমা বেগম (৪২) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হারিয়া গ্রামের সেলিম আহমেদের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন ফাতেমা। ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনদের জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঘাতক ট্রাককে আটক করা হয়েছে ও চালককে আটকের চেষ্টা চলছে।