ঢাকাSunday , 25 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈর উপজেলা এলাকার বন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভান্নারার মুরাদনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০/৩৫ বছর।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম জানান, মুরাদনগর এলাকায় একটি বনের ভেতর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। নিহতের ঘাড় ভাঙ্গা, চোঁখে ও বাম হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই বনে ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।