ঢাকাSunday , 25 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

মাদারীপুর সংবাদদাতা : জেলার কালকিনি উপজেলার কর্ণপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।
রোববার সকাল ১১টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর (৬০) ও একই উপজেলার কাজী বাকাই গ্রামের উম্মানী বেগম (৫২)।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সুগন্ধা নামে একটি যাত্রীবাহী পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মোতালেব মাতুব্বর ও উম্মানী বেগমকে মৃত ঘোষণা করেন।