সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় বাসচাপায় মঞ্জুরুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নুর ইসলামের ছেলে। তিনি ফোর গ্রুপের নিরাপত্তাকর্মী ছিলেন।
পুলিশ জানায়, সকালে মঞ্জুরুল বলিভদ্র থেকে ইপিজেড যাচ্ছিলেন। পেছন থেকে দ্রুত গতিতে আসা রকি এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয় ৷ এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি ৷ ঘতক বাসটিও জব্দ করা হয়েছে।

