ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীর কারখানায় আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকার লাইট হাউজ ফিনিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এই স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, সকাল সোয়া ১০টার দিকে লাইট হাউজ ফিনিসিং সেন্টারের ৮তলা ভবনের ৭ তলার একটি রুমে রক্ষিত কার্টুনের ভেতর আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হয়। আগুনে ওই রুমে থাকা সব কার্টুন ও বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভারে ধারণা করছেন ওই কর্মকর্তা।