ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহরণে বাধা দেয়ায় মামা খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : জেলার আমিরপুর গ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে বাধা দেয়ায় ছুরিকাঘাতে হাসান আলী নামের একজন নিহত হয়েছেন।
নিহত হাসান ওই স্কুলছাত্রীর মামা। এদিকে গণপিটুনিতে ঘাতক আকবর ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত হাসানের পিতা হামিদুল এবং স্কুলছাত্রী সুমাইয়া (১৪) ।
গ্রামবাসী ও সদর থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে আকবর চুয়াডাঙ্গা সদর থানার আমিরপুর গ্রামে হামিদুলের বাড়িতে ঢুকে স্কুলছাত্রী সুমাইয়াকে অপহরণের চেষ্টা করে।
সুমাইয়ার চিৎকারে হামিদুল ও তার ছেলে হাসান অপহরণকারীকে বাধা দেন। এ সময় আকবরের ছুরিকাঘাতে হাসান ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন হামিদুল ও সুমাইয়া।
এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আকবরকে ধরে ফেলে ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এ খবর গ্রামে পৌঁছালে গ্রামবাসী উত্তেজিত হয়ে আকবরকে (৩৫) গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।