ঢাকাSaturday , 24 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতে জাদিমুরা পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জাদিমুরা ক্যাম্পের বাসিন্দা মো. শাহ ও আবদু শুক্কুর। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িতরা জামিমুরা পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে দুই আসামি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিন সদস্য আহত হয়েছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ২টি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।