ঢাকাThursday , 22 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় বৃহস্পতিবার বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।
সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতা গ্রাম ও কাটদি স্বজনকান্দা গ্রামে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাটদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫) ও বাতা গ্রামের ইসমাইল মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (৪৭)।
মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা জানান, দুপুরে হাসি বেগম তার রান্না ঘরে কাজ করার সময় রান্না ঘরের উপর বজ্রপাত হয়। বিল্লাল মোল্যা বাড়ির পাশে পাট খেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম ফরহাদ তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
একই সময় নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের ইমরান বেপারি বাড়ির পাশের ডোবায় পাট ধোয়ার সময় তার উপর বজ্রপাত হলে তিনি মারা যান।