ঢাকাThursday , 22 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দু’টি বাসের সংঘর্ষে এক বাসের ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো ২০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঐ ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজু এন্টাপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁও নারগুণ এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান বলেন, সকালের দিকে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দ্যশে ছেড়ে যাওয়া দু’টি বাস সালন্দর ডেনিস এলাকায় পৌঁছালে সোনার বাংলা পরিবহন ওভারটেক করতে গিয়ে পেছন থেকে রাজু এন্টারপ্রাইজকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান।